নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় বুড্ডিস্ট স্টুডেন্ট এসোসিয়েশানের শিক্ষা সামগ্রী বিতরণ

রাঙ্গুনিয়ায় বুড্ডিস্ট স্টুডেন্ট এসোসিয়েশানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে । ছবি-প্রতিনিধি

বাংলাদেশ কলেজ ইউনিভার্সিটি বুড্ডিস্ট স্টুডেন্টস এসোসিয়েশান রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে শুভ মধু পূর্ণিমা উদযাপন উপলক্ষে ধর্মরত্ন অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও উপাসক-উপাসিকাদের মাঝে পানীয় দান করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলার ইছাখালী অশোকারাম বিহারে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলী ধর্মাক্কুর বিহারের অধ্যক্ষ দিপংকর থের। প্রধান অতিথি ছিলেন নজেরেটিলা ধাতুরতœ বিহারের অধ্যক্ষ সত্যানন্দ থের।

উদ্বোধক ছিলেন সংগঠনের রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি অভিজিৎ তালুকদার পাপেল। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জিকু বড়ুয়া।

সংগঠনের সহ সভাপতি অজয় বড়ুয়া এম.এ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-সম্পাদক সুজয় বড়ুয়া, দপ্তর সম্পাদক অর্ক তালুকদার প্রমুখ। আলোচনা সভা শেষে প্রায় ২০০ শিক্ষার্থীর মাঝে খাতা কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী ও পানীয় বিতরণ করা হয়।