Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ায় শিশুমেলা স্কুলে জেলা প্রশাসকের বেঞ্চ ও নৈতিক শিক্ষা ডায়েরী প্রদান

রাঙ্গুনিয়ায় শিশুমেলা স্কুলে জেলা প্রশাসকের বেঞ্চ ও নৈতিক শিক্ষা ডায়েরী প্রদান

রাঙ্গুনিয়ায় শিশুমেলা মডেল স্কুলে ২০ জোড়া বেঞ্চ ও নৈতিক শিক্ষা ডায়েরী প্রদান করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন। তিনি বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার ডায়েরী বিতরণ করেন।

ব্যক্তিগত তহবিল থেকে তিনি এসব উপকরণ বিতরণ করেন বলে জানা যায়।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘এসব ডায়েরীতে ১০টি করে প্রশ্ন রয়েছে। যেগুলোতে রয়েছে, সারা দিন মিথ্যা কথা বলেছে কিনা, বললে সেই মিথ্যা কথায় কি লাভ হয়েছে এই ধরণের নৈতিক প্রশ্ন। শিক্ষার্থীরা প্রত্যেকদিন এসব প্রশ্নের উত্তর পূরণ করে শিক্ষক ও মা-বাবাদের দেখাবেন। এভাবে নিয়মিত এই নৈতিক ডায়েরী পূরণ করলে তা তার নৈতিক শিক্ষা গঠনে ভূমিকা রাখবে।’ এসব শিক্ষা উপকরণ জেলা প্রশাসক ব্যক্তিগত তহবিল থেকে বিতরণ করেন।

এরআগে শিশুমেলা মডেল স্কুলের নতুন ভবন উদ্বোধন করেন তিনি।

নতুন ভবনের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, মাস্টার আসলাম খাঁন প্রমুখ।