নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার আদিলপুর জামে মসজিদে জায়গার দলিল হস্তান্তর

রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী আদিলপুর একটি জনবহুল এলাকা। এই এলাকায় দুই শতাধিক পরিবার মুসলিম জনসাধারণের বসবাস হলেও এখানে নামাজের জন্য কোন মসজিদ ছিল না।

স্থানীয়রা দূরদূরান্তের মসজিদে গিয়ে নামাজ আদায় করতো। তবে তাদের এই দূরাবস্থার মধ্যে মসজিদ স্থাপনে এগিয়ে আসেন রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতী গ্রামের আবদুর রহমান তালুকদারের পুত্র মো. ইসকান্দর আলী। তিনি ওই এলাকায় মসজিদ নির্মাণে ৮.৮২ শতক ভূমি দান করেন।

স্থানীয়রা এই জায়গার উপর টিন ও বেড়া দিয়ে একটি মসজিদ নির্মাণ করেন এবং নাম দেন আদিলপুর খাঁজা গরিবে নেওয়াজ (রাহ:) জামে মসজিদ।

শুক্রবার (২৫ অক্টোবর) জুম্মার নামাজের পর তিনি স্থানীয় মুসল্লিদের হাতে তাঁর দানকৃত জায়গার দলিল হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, মো. সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ হাছান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী, স্থানীয় বদিউর রহমান, আদিলপুর সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মো. ফরিদ, আদিলপুর যুব উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, স্থানীয় লিয়াকত আলী, মো. নুরুল আলম প্রমুখ। দলিল হস্তান্তর শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মো. সেলিম আল কাদেরী। এদিকে দানকৃত এই জায়গার উপর পাকা মসজিদ নির্মাণ কার্যক্রম শুরু করা হচ্ছে। রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার জৈনিক দানশীল ব্যক্তিত্ব মসজিদটি নিজ উদ্যোগে নির্মাণের কার্যক্রম শুরু করেন।