রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই কৃষি পদক পেতে যাচ্ছেন রাঙ্গুনিয়ার কৃতি সন্তান এরশাদ মাহমুদ। চ্যানেল আই তাকে ‘পরিবর্তনের নায়ক’ উপাধিতে ভূষিত করে এই পদক দিতে দিচ্ছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে “চ্যানেল আই” কৃষি ক্ষেত্রে অনন্য অবধানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে বলে জানায়।
এরশাদ মাহমুদ রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ছোট ভাই। উপজেলার পদুয়া ইউনিয়নে তিনি মৎস্য, বিলুপ্ত প্রাণী গয়াল ও কৃষি খামার গড়ে তুলেছেন।
সম্প্রতি তিনি বিরল প্রজাতির ‘টং গরু’র খামার গড়ে তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ইতিপূর্বে মৎস্য চাষের স্বীকৃতিস্বরূপ তিনি উপজেলা, জেলা ও সর্বশেষ ২০১৩ সালে তিনি জাতিয় পুরস্কার পেয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী তাকে এই পুরস্কার তুলে দিয়েছিলেন।
এদিকে এরশাদ মাহমুদ ‘পরিবর্তনের নায়ক’ পদে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠন পৃথক বিবৃতিতে তাকে অভিনন্দন জানিয়েছেন।








