রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের রাজানগর ক্রিকেট ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা কোদালা উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য আব্দুল্লাহ সওদাগরের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া সম্পাদক কাউছার নূর লিটন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহম্মেদ তালুকদার, কোদালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর বড়ুয়া, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জগলুল হুদা, সমাজসেবক শাহ আলম, কোদালা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বর্তমান সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ, উপজেলা যুবলীগ নেতা সোহেল রানা, কোদালা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজগর আলী, সাবেক সভাপতি জুবায়ের হোসেন টিটু, ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম প্রমুখ।
খেলায় প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রতিদ্বন্ধি দল রাজানগর ক্রিকেট একাদশ ৮৪ রানের টার্গেট দেয়। বিপক্ষ দল মরিয়মনগর ক্রিকেট একাদশ জবাবে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হাতে রেখেই নিজেদের জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়।








