রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়ন তাঁতী লীগের সম্মেলন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা তাঁতী লীগের আহবায়ক মো. মোরশেদ তালুকদার।
প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোহাম্মদ রাশেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কোদালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার।
সদস্য সচিব রুস্তম আলী ও ছাত্রলীগ নেতা আবু তাহেরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, যুব ও ক্রীড়া সম্পাদক কাউছার নূর লিটন, সহ দপ্তর সম্পাদক হালিম আব্দুল্লাহ, সদস্য নাছির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মাস্টার, সাধারণ সম্পাদক ইছহাক সওদাগর, সাবেক সভাপতি আবুল হাশেম, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, মো. শোয়েব, কোদালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল জব্বার, মো. এরশাদ, মাহমুদুল হাসান কুসুম, দিলদার আজম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, ছাত্রলীগ নেতা বাবলা তালুকদার, মো. সিরাজ, মো. রাসেল, মো. ইকবাল প্রমুখ।
শুরুতে মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন সভাপতি-সম্পাদক প্রার্থীরা। এসময় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের শুরু করা হয়।








