নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার কোরআন হাফেজদের আর্থিক প্রণোদনা প্রদান কার্যক্রম অব্যাহত

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় কোরআনে হাফেজদের প্রণোদনা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। গত বছর রাঙ্গুনিয়ার বিভিন্ন মসজিদে যেসব সম্মানিত হাফেজবৃন্দ খতমে কোরআনের মাধ্যমে তারাবীর নামাজ পড়িয়েছিলেন তাদেরই এই প্রণোদনা দেওয়া হচ্ছে। রাঙ্গুনিয়ার সৌদিয়া প্রবাসী ও মধ্যপ্রাচ্য ভিত্তিক ব্যবসায়ীক প্রতিষ্ঠান গাল্ফ স্টার হাই প্রজেক্ট লিমিটেড’র স্বত্ত্বাধিকারী মো. সাহাবুদ্দিন উপহার স্বরূপ এই আর্থিক সম্মানী প্রদান কার্যক্রম চালাচ্ছেন।

সোমবার (১৮ মে) দুপুরে উত্তর রাঙ্গুনিয়ার মোগলের হাট এলাকার র্মির্জা হোসাইন মাদ্রাসায় কার্যক্রমের অংশ হিসেবে ১’শ হাফেজদের দেওয়া হল র্আর্থিক প্রণোদনা। যুবসেনার কেন্দ্রিয় কমিটির সহ সম্পাদক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ছালেহ আহম্মেদ। উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মির্জা উমরা মিয়া, গাউছিয়া কমিটি উত্তরের সহ সভাপতি মুজিবুর রহমান সওদাগর, কাজী মো. আইয়ুব, সহ সম্পাদক নাজিমুল করিম পিয়ারু, ছালেহ আহম্মদ, মো. রফিক, মোজাহেরুল ইসলাম, তৌসিফ রেজা, ছাত্রসেনা রাঙ্গুনিয়া উত্তরের সভাপতি জাহেদ কাদের প্রমুখ। শেষে করোনাভাইরাস থেকে মুক্তি সহ বিশ্বশান্তি প্রতিষ্টায় বিশেষ মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে দোয়া পরিচালনা করা হয়।
এরআগে গত ১৪ মার্চ সকালে উপজেলার পোমরা খাঁ মসজিদের খানকা শরীফেও ১’শ হাফেজদের এই অনুদান দেওয়া হয়। এভাবে রেজিস্ট্রেশনের ভিত্তিতে উপজেলার ৩ শতাধিক হাফেজদের র্আর্থিক প্রণোদনা দেওয়া হবে বলে জানা যায়।