রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ঐতিহ্যবাহী গোচরা ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান হাফেজ টাওয়ার হলরুমে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাফফর আহম্মদ চৌধুরী নেজাম। প্রধান অতিথির বক্তব্য দেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল কবির চৌধুরী গিয়াসু। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিন।
স্বাগত বক্তব্য দেন গোচরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমির হামজা৷ সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, আওয়ামী লীগ নেতা মফজ্জল আহমদ কন্ট্রাক্টর, সংগঠনের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম, কাউন্সিলর নুরুল আবছার জসিম, শিক্ষক মুসলিম উদ্দিন, সাংবাদিক আকাশ আহমেদ, দিদারুল আলম, ইলিয়াছ উদ্দিন, মাওলানা আইয়ুব নূরী, পোমরা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মমতাজ মিয়া, মো. হারুন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নবনির্বাচিত ২৭ জন নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়।








