নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার দক্ষিণ নোয়াগাও এলাকার ২’শ মধ্যবিত্ত পরিবার পেল ইফতার ও সেহেরী সামগ্রী

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড দক্ষিণ নোয়াগাও এলাকার মধ্যবিত্ত ২’শ পরিবারে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে।

স্থানীয় কাউন্সিলর নুরুল আবছার জসিমের উদ্যোগে এলাকার বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতায় এসব খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মোনাজাতের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে এলাকার তরুণ ও যুবকরা এসব খাদ্য সহায়তার প্যাকেট মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেন।

কাউন্সিলর নুরুল আবছার জসিম জানায়, প্রবাসী ও স্থানীয় বিত্তবানদের সহযোগিতায় এসব খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রতি প্যাকেটে ১৩ কেজি ওজনের বিভিন্ন খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ছোলা, ডাল, আলু, পিঁয়াজ, চিনি সহ বিভিন্ন ইফতার ও সেহেরী সামগ্রী। যেসব মধ্যবিত্ত পরিবার করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়েছেন, লজ্জায় নিজের কষ্টের কথা কাউকে বলতে পারছিলেন না। তাদের চিহ্নিত করে প্রথম পর্যায়ে খাদ্য সামগ্রী সবার অগোচরে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে।

পর্যায়ক্রমে আরও সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।