নিউজটি শেয়ার করুন

’রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগরে আ. লীগের দোয়া ও মিলাদ মাহফিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং আবুল হোসেন স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় ইফতার, দোয়া ও মিলাদ মাহফিল ধামাইরহাট বাজার প্রাঙ্গনে বুধবার (১২ মে) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদূর রহমান তালুকদার সাধন।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম চৌধুরী।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাস্টার খোরশেদ আলম, শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, সদস্য এডভোকেট নিখিল কুমার নাথ, আলমগীর হোসেন বাবু, সাবেক স্বাস্থ্য সম্পাদক ইউনুস মিয়া, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, আওয়ামী লীগ নেতা এডভোকেট আবু মনছুর, ব্যাংকার ইদ্রিছ মিয়া, আমির হোসেন আমু, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খালেকুন নূর সিকদার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, যুগ্ম সম্পাদক মাস্টার মুহাম্মদ মুছা, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী মঈন উদ্দিন, ধামাইরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি শাহ আলম, বর্তমান সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম সেলিম, শিক্ষক শান্তনু বিশ্বাস, ডা. দীপক শীল, উপজেলা যুবলীগ নেতা ওমর ফারুক, মঈন উদ্দিন তালুকদার, কাজী টিম্বারস এর চেয়ারম্যান কাজী ওমর ফারুক আরমান, দক্ষিণ রাজানগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম মন্ডল, সাধারণ সম্পাদক সোহেল সিকদার, যুবলীগ নেতা মেম্বার মিজান চৌধুরী, সৈয়দ মো. ফোরকান, তকির উদ্দিন, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ আজাদ, ছাত্রলীগ নেতা তানভীর শাহেদ, মো. সায়মন, প্রণব শীল জিকু, মোহাম্মদ সালমান, কাজী মোহাম্মদ শাওয়াল, সোহেল বিন জব্বার, মো. আকরাম, মো. নিশাদ প্রমুখ।

শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এসময় মোনাজাতের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ বৈশ্বিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ দোয়া করা হয়।