রাঙ্গুনিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার রাঙ্গুনিয়া নুরুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার, নির্বাচনী পরীক্ষার ফলাফল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের হলরুমে সোমবার (২৪ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য শহীদুল মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার প্যানেল মেয়ের-২ ও রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক লোকমানুল হক তালুকদার। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আহসান উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন ওসমান গণি তালুকদার, মো. আলমগীর, শিক্ষক বাবলি বড়ুয়া, মো. জাফর, অভিভাবক আবদুল জব্বার প্রমুখ।
শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিদ্যালয়ের ৮৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ দেওয়া হয়।








