নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার নোয়াগাঁওয়ে ইয়ুথ এডুকেটেড সোসাইটি’সোসাইটি’র বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও ফকিরখীল এলাকার সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ইয়ুথ এডুকেটেড সুসাইটি (ইয়েস ফ্যামেলি) আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে দ্বিতীয় বারের মতো মেধা বৃত্তি পরীক্ষা ও পুরাস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দক্ষিণ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে অনুষ্ঠিত এই পরীক্ষায় রাঙ্গুনিয়া ও রাউজানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির ২৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। দুপুরের দিকে ফলাফল ঘোষণা করে বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হালিম তালুকদার। প্রধান অতিথির বক্তব্য দেন পোমরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মফজ্জল আহমদ কন্ট্রাক্টর। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন রাউজানের নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোহাম্মদ ইসমাঈল। বিশেষ অতিথির বক্তব্য দেন পোমরা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের দাতা সদস্য জোনাইদুল আলম চৌধুরী, মোহাম্মদ নাছের, রেজাউল করিম, প্রকৌশলী ইকবাল হোসেন, মুখেন্দু পাল, প্রকৌশলী মো. শাকিল, সন্জু ঘোষ প্রমুখ। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। এছাড়া অংশ নেওয়া সকল শিক্ষার্থীদেরও বিশেষ পুরস্কার দেওয়া হয়।