নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার পদুয়ায় ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জোবাইর এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় এই আউটলেট শাখার ব্যাংকিং কার্যক্রম শুরু করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ চট্টগ্রাম উত্তর জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন মো. নাইয়ার আজম।

প্রধান অতিথি ছিলেন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত মৎস্য খামারী এরশাদ মাহমুদ। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক রাঙ্গুনিয়া শাখার ব্যবস্থাপক মো. এনামুল হক। আউটলেটের স্বত্ত্বাধিকারী মো. জহির উদ্দিন বাবর ও ইসলামী ব্যাংক রাঙ্গুনিয়া উপজেলা শাখার সিনিয়র কর্মকর্তা নুরুল আবছারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পদুয়া ইউপি চেয়ারম্যান গোলাম কবির তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ, পদুয়া রাজারহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. কালু মিয়া, সাধারণ সম্পাদক মো. আক্কাস, ইউপি সদস্য মো. শাহজাহান, বদিউজ্জামান, ফারুক তালুকদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আজিম উদ্দিন বাদশা, ব্যবসায়ী নেতা মো. শামছুল আলম প্রমুখ।

ইসলামী ব্যাংকের এই এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের হিসাব খোলা, ক্ষুদ্র ও কৃষিঋণ নিতে ও কিস্তি সংগ্রহ, নগদ জমা ও উত্তোলন করতে পারবেন।

এ ছাড়া বিদেশ থেকে আসা রেমিট্যান্সের অর্থ প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ, ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে তহবিল স্থানাস্তর, ইএফটিএনের মাধ্যমে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে তহবিল স্থানাস্তর, অ্যাকাউন্ট ব্যালান্স জানা, ইন্টারনেট ব্যাংকিংসহ যে কোনো ধরনের ব্যাংকিং সেবা নেওয়া যাবে। সর্বোপরি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যেকোন গ্রাহকসেবা এই আউটলেট শাখার মাধ্যমে পাওয়া যাবে।

ছবির ক্যাপশন ঃ
রাঙ্গুনিয়ার পদুয়ায় ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট শাখার উদ্বোধন করছেন এরশাদ মাহমুদ সহ অতিথিবৃন্দ।