Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ার পদুয়ায় ১০ স্পটে হ্যান্ড ওয়াশ কর্নার স্থাপন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে ১০টি হ্যান্ড ওয়াশ কর্ণার স্থাপন করেছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান “তারুণ্যের শক্তি সংগঠন”। পদুয়া ইউনিয়নের প্রত্যেক বাজার, স্টেশন সহ আশেপাশের বিভিন্ন এলাকায় এই হ্যান্ড ওয়াশ কর্ণারগুলো স্থাপন করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় শীর্ষক প্রচারণা কালে এই কর্ণার স্থাপন করেন সংগঠনের সদস্যরা। এসময় স্থানীয় জনসাধারণের মাঝে করোণা ভাইরাস প্রতিরোধে হাত ধোঁয়া, প্রবাসীদের হোম কোয়ারেন্টিন মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা সহ বিভিন্ন বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। কর্মসূচীর শুরুতেই হ্যান্ড ওয়াশ কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ মানব অধিকার সংস্থার যুগ্ম মহাসচিব এরশাদ মাহামুদ। এসময় উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন তালুকদার, উপদেষ্টা মো. লোকমান সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক এসএম শরফুদ্দীন, ওবাইদুল হক , কাজী হাবীব, মেহদী রাকিব প্রিয়, রাকিব হাসান, মো. আসিক, ওমর ফারুক, হাফেজ আরফাত, উজ্জল, মো. তানভির, পল্লব বড়ুয়া প্রমুখ। উদ্বোধন শেষে এরশাদ মাহমুদ তারুণ্যের শক্তি সংগঠনের ব্যতিক্রমী এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। উপস্থিত সকলকে তিনি করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহবান জানান। তারুণ্যের শক্তি সংগঠনের ব্যতিক্রমী এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ঢাকার জাহি কমিউনিকেশনের স্বত্ত্বাধিকারী মো. রাসেল করিম খোকন।