রাঙ্গুনিয়া প্রতিনিধি: বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন স্থানীয় রাজারহাট কেন্দ্রীয় দশভূজা বিগ্রহ মন্দিরে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন পদুয়া পূজা উদযাপন পরিষদের বিদায়ী সিনিয়র সহসভাপতি বিজন দাশ গুপ্ত।
প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মো. বদিউজ্জামান বদি।
উদ্বোধক ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট পংকজ কুমার চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি শৈবাল চক্রবর্তী।
মাস্টার কাঞ্চন দাশের সঞ্চালনায় বক্তব্য দেন ডা. বটন কান্তি দাশ, মাস্টার জুয়েল কান্তি দাশ, মিল্টন চৌধুরী, মিঠুন চক্রবর্তী, প্রিয়তোষ কান্তি দে, পরিমল দাশ, সুবল দেব, দীপন সাহা, সুমন দে, অনুজিৎ দে, শিবু চক্রবর্তী, রাজীব দত্ত, সজল দে, মানিক দাশ, সমীর চক্রবর্তী, বাদল কান্তি নাথ, মাস্টার পরেশ সাহা, পলাশ বিশ্বাস, অনিক দে প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন স্বামী অভেনানন্দ ব্রহ্মচারী মহারাজ।
শেষে পদুয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির সভাপতি পদে মিল্টন চৌধুরী ও সাধারন সম্পাদক পদে মাষ্টার কাঞ্চন দাশকে নির্বাচিত করা হয়।

