রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শুক্রবার (২৫ জুন) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান বাবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান হোসেন তালুকদার।
প্রধান আলোচক ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ। সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ মাহি ও ইমাম হোসেন ইমন’র যৌথ সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক’র বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় যুবলীগের সাবেক সদস্য ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একতেহার হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী, ছাত্রলীগ নেতা কাজী মোহাম্মদ মামুন, উপজেলা তাতী লীগের আহবায়ক মোরশেদ তালুকদার, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, পারুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাশেম, উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান রাসেল, রাসেল রাসু, বাবলা তালুকদার, মো. মহসিন, মো. শহীদুল্লাহ্, আব্দুল্লাহ আল নোমান, কাজী রহিম প্রমুখ।
এরআগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু করা হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সম্পাদক পদে একাধিক ছাত্রনেতা প্রার্থী হলেও কমিটি গঠন করা হয়নি। ত্যাগ, যোগ্যতা ও প্রকৃত ছাত্রদের চিহ্নিত করে পরবর্তীতে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিরা।








