রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬৪নম্বর পূর্ব সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মজিম আল দ্বিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক রঞ্জন বড়ুয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলার এসএমসি (স্কুল ম্যানেজমেন্ট কমিটি) এর নির্বাচিত শ্রেষ্ঠ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, খোরশেদ আলম সুজন, জাগো বাংলাদেশের পরিচালক ইয়াছিন আরাফাত মুন্না, মো. আজিজুল ইসলাম, দেলোয়ার হোসেন, মো. ইসমাঈল, হাসান মুরাদ, সাইফুদ্দিন চৌধুরী, রাসেল রাসু, মো. ইউসুফ, সোহেল আরমান, আরিফুল ইসলাম সারেক, মো. মিনহাজ প্রমুখ।
শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।








