নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার পোমরা জামেউল উলুম মাদ্রাসার নিবনির্মিত ভবনের উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার নিবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র বিশেষ উদ্যোগে ৭৪ লাখ টাকা ব্যয়ে দ্বিতল বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়েছে।

এরফলে মাদ্রাসাটির দীর্ঘদিনের ভবন সংকট নিরসনের পাশাপাশি নান্দনিক ভবনে পাঠগ্রহণের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে ভবন উদ্বোধন উপলক্ষে মাদ্রাসার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. খালেদ মাহমুদ। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মারফতুন্নুর আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মোজাহেদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল কবির চৌধুরী গিয়াসু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, আবদুল ওয়াহাব, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ড. আবদুল মাবুদ, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, অধ্যাপক সাইফুল আলম মাসুদ, মাদ্রাসা পরিচালনা পরিষদ সহসভাপতি আবু তাহের, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সাঈদ মাহমুদ রণি, যুবলীগ নেতা মোহাম্মদ আলী প্রমুখ।

শেষে ফিতা কেটে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here