Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ার প্রবীণ আ. লীগ নেতা লোকমানুল হক চেয়ারম্যানের ইন্তেকাল, তথ্যমন্ত্রীর শোক

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ  রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমানুল হক চেয়ারম্যান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ——রাজেউন)।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম জিইসি মোড় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান। একইদিন বাদে আসর চান্দগাঁও আবাসিক বি ব্লক জামে মসজিদ প্রাঙ্গনে নামাজের জানাজা শেষে খাতুনগঞ্জ এলাকার পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। প্রবীন এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাঙ্গুনিয়ার সন্তান তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী লোকমানুল হক এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন।

এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও রাঙ্গুনিয়ার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।