রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান হোসেন তালুকদারের পিতা ও পারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হাফেজুর রহমান তালুকদারের (৮৬) ইন্তেকালে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
শনিবার (১৪ আগস্ট) বাদে জোহর চট্টগ্রাম আমিরবাগ জামে মসজিদ মাঠে নামাজের জানাজায় অংশ নিয়ে শোক প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
এসময় তৃণমূলের প্রবীণ এই আওয়ামী লীগ নেতার আত্মার শান্তিকামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, ৭৫ পরবর্তী তৃণমূলে দলের জন্য নিবেদিত প্রাণ বঙ্গবন্ধুর সৈনিক আলহাজ হাফেজুর রহমান তালুকদার ছিলেন একজন দক্ষ সংগঠক।
এদিন নামাজের জানাজায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দিনসহ কাউন্সিলরবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এসময় পিতার জানাজায় উপস্থিত নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, চট্টগ্রাম আমিরবাগ সোসাইটির সভাপতি লোকমান হোসেন তালুকদার।
একইদিন বাদে মাগরিব রাঙ্গুনিয়ার গোয়াছপাড়া জামে মসজিদ মাঠে কয়েকহাজার মানুষের অংশগ্রহণে দ্বিতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

