রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এবং ২১ আগষ্টে গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা পশ্চিম বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (২১ আগস্ট) বিকালে অনুষ্ঠিত হয়েছে।ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জানে আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর কুতুবুল আলম।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউদ্দিন আহমেদ বাবরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার তালুকদার, সাধারণ সম্পাদক মো. ইছহাক তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, যুগ্ম সম্পাদক রূপায়ন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইদ্রিছ তালুকদার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাঈদ, সাংগঠনিক সম্পাদক ডা. রাজু দে, দপ্তর সম্পাদক মো. আশরাফ, সদস্য অসিত নন্দি, মো. মহিউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সমীর মহাজন, পরিমল দাশ, মো. বেলাল, সৈয়দ রফিক আহাম্মদ, কামাল সওদাগর, মাওলানা আব্দুল্লাহ মেম্বার, সজিব ওয়াজেদ পরিষদের সভাপতি সাজ্জাদ আমিন রনি, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহিন, উপজেলা যুব লীগের সহ সম্পাদক মো. রিপন, যুবলীগ নেতা প্রকৌশলী সুমন আহাম্মেদ, প্রকৌশলী মো. রাশেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ মো. শাহেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর, উপজেলা ছাত্রলীগ নেতা নওশাদ মুন্না, তানজিল আহমেদ জয়, বেতাগী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি খোরশেদ আলম মানিক, ছাত্রলীগ নেতা মো. সিরাজুল ইসলাম, তুষার সেন, শিমুল দাশ, রাজেশ দাশ প্রমুখ।
এর আগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেষে মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং কাঙালীভোজ পরিবেশন করা হয়।

