রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন আওয়ামী পরিবারের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত র্যালিটি বেতাগী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল আবছার তালুকদার।
উত্তরজেলা ছাত্রলীগ নেতা জাকিরুল আজম চৌধুরী মুরাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর কুতুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ আবুল মুনছুর, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশীদ, মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন ইসরাইল, বেতাগী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রূপায়ন বড়ুয়া, সহ-সাংগাঠনিক সম্পাদক ডা. রাজু দে, দপ্তর সম্পাদক মো. আশরাফ, উপ-প্রচার সম্পাদক মো. সাঈদ, মো. বাহাদুর, মো. মহিউদ্দীন, রফিক আহমদ, সমীর মহাজন, আলহাজ্ব কামাল সওদাগর, নুরুল হক মাস্টার, গিয়াস উদ্দীন, অসিত নন্দী, দীপক ধর, সাজু বড়ুয়া, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দীন, উত্তরজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দীন মাহিন, প্রকৌশলী মো. সুমন, প্রকৌশলী মো. রাশেদ, উপজেলা যুবলীগের সহ সম্পাদক রিপন, শওকত আকবর, সদস্য দুদু মিয়া, রাজিব আবদুল্লাহ, বেতাগী ইউনিয়ন যুবলীগের সভাপতি জানে আলম, উপজেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক নওশাদ মুন্না, সদস্য তানজিল আহমেদ জয়, আফতাব উদ্দীন চৌধুরী, বেতাগী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. খোরশেদ, ছাত্রলীগ নেতা মো. তৌহিদ, সিরাজুল ইসলাম সুজন, মো. মুরাদ, মো. মিনহাজ, মো. আতিক, মো. প্রমুখ।
এসময় বেতাগী আওয়ামী পরিবারের নেতৃবৃন্দসহ মুক্তিযোদ্ধার সন্তানদের নামে সম্প্রতি থানায় দায়ের করা মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে নেতৃবৃন্দ এর তিব্র নিন্দা জানান নেতৃবৃন্দ।








