রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বড়খোলাপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব শুক্রবার (৮ নভেম্বর) বিকালে বিহার মাঠে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ধর্মীয় নানা অনুষ্ঠাপনের দ্বিতীয় অধিবেশনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইন্দাওয়াইসা মহাথেরো।
প্রধান অতিথির বক্তব্য দেন আমেরিকার ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি মো. এমরান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা এডভোকেট এম.এ. নাসের চৌধুরী, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এম নবীর হোসেন তালুকদার, নুরুল ইসলাম তালুকদার, খাইরুজ্জামান তালুকদার, খোরশেদ আলম সুজন, মো. ইছমাঈল, আবদুর সবুর, মো. দেলোয়ার, মো. ইসমাঈল, মো. ইউসুফ, মো. হারুন, মাহবুব সিকদার, মো. জামাল, মো. সফি, মো. জাহাঙ্গীর আলম মেম্বার, মো. আলী মেম্বার, মো. নাজের, রিজিয়া আক্তার প্রমুখ ।
ছাত্রলীগ নেতা সোহেল আরমানের সঞ্চালনায় বক্তব্য দেন জামাল উদ্দিন, মো. কাসেম, মো. আলম, মো. হাসান, মো. টিটু, মো. মিন্টু, আরিফুল ইসলাম সারেক, রহমত আলী, মো. রহমত, মো. আরিফ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজাতী নেতা শিক্ষক অনন্ত মার্মা। ধর্মীয় আলোচনা করেন উইসু দাঃ মহাথের, বিহারের অধ্যক্ষ উঃ ইন্দাগা ভিক্ষু।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিহারের উন্নয়নে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী তার বক্তব্যে বলেন, দুর্গম পাহাড়ি এলাকা বড়খোলাপাড়ার উন্নয়নে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ার পর ব্রীজ-কালভার্ট, ভাতা সুবিধার আওতায় আনা, আর্থিক অনুদান প্রদান সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করা হয়েছে। বড়খোলাপাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি এলাকা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।








