রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মরিয়মনগর-চৌমুহনী এলাকায় বুধবার (১৮ আগস্ট) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম চিশতি। প্রধান বক্তা ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য ইফতেখার হোসেন বাবুল।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, আব্দুর রহিম, মুজিবুর রহমান, সিরাজুল করিম সিকদার, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন, মো. আলমগীর, উপজেলা কৃষক লীগ নেতা আইয়ুব রানা, উপজেলা যুবলীগ নেতা পারভেজ হোসেন, নাছির উদ্দিন আহমেদ, মো. আলম, আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন, সেলিম আব্দুল্লাহ, ছালেহ আহাম্মদ, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু ছালেহ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. সুমন, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো. সুমন, সাধারণ সম্পাদক মো. বাদশা প্রমুখ। এর আগে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।








