রাঙ্গুনিয়ার বীর মুক্তিযোদ্ধা উপজেলার কোদালা ইউনিয়নের মাতা ঠাকুরানী পাড়া এলাকার যোগ্যেশ্বর দাশ পরলোকগমন করেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ৭ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশের চৌকস দল তাঁর লাশের কফিনে রাস্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
এই সময় রাঙ্গুনিয়ার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি সহ উপজেলার মুক্তিযোদ্ধা ও এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই দিন বিকাল ৫টার দিকে স্থানীয় শ্মশানে তাঁর লাশ দাহ করা হয়।








