Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ার মুরাদের ঘোনা স্কুলে মতবিনিময় সভা

রাঙ্গুনিয়া পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা বিদ্যালয়ের হলরুমে মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধা অনুপ বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর আকবর শাহ, বর্তমান কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য আজিজুল ইসলাম, সামাজিক মূল্যায়ন কমিটির সদস্য রাসেল চৌধুরী, স্থানীয় এলাকাবাসীর মধ্যে শিক্ষক পরিমল কান্তি বড়ুয়া, সতু বড়ুয়া, ইকবাল হোসেন, আবদুল মোনাফ খান, আবু বক্কর, রঞ্জিত বড়ুয়া, রওশন আলী খান, এস এম পেয়ারুল ইসলাম, বাবুল বড়ুয়া, মোহাম্মদ কাইয়ুম, সাইদুর রহমান, আবু তালেব, বাপ্পী বড়ুয়া, শয়ন বড়ুয়া, সালাউদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম লাহেরী, শামসুল আলম, সুমেশ বড়ুয়া, দীপংকর বড়ুয়া কাঞ্চন প্রমুখ।

সভায় বিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এলাকাবাসীর সাথে আলোচনা করা হয়।