নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার মুরাদ নগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদ নগর আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) হিলফুল ফুযুল সংগঠন এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) মুরাদনগর পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠে দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় ৫ শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা করেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের সদস্যরা। এসময় রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা জনসাধারণের মাঝে থ্যালাসেমিয়া সচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালান তাঁরা।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডার্ণ ব্লাড ডোনেশন ক্লাবের উপদেষ্ঠা সাংবাদিক জগলুল হুদা, আল্লামা গাজী শেরে বাংলা (রহঃ) হিলফুল ফুযুল সংগঠন এর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম, সদস্য সোহেল খাঁন প্রমুখ।

এদিন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সচেতনতায় প্রচারণা চালান রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা এডমিন মুহাম্মদ সারোয়ার আজম, এডমিন মুহাম্মদ রাজ্জাক হোসাইন রোকন, টেকনোজিস্ট মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ জামশেদ, রিমা আকতার রিমু, প্রিতম তালুকদার, ইমরান হোসাইন, সাহাদাত হোসাইন তালহা, মো. জাহেদ হোসাইন মুন্না, মুহাম্মদ শাওন, মুহাম্মদ জোনায়েদ, মাহমুদুল হাসান, নুসরাত জাহান কলি, বিবি ফাতেমা।