নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার রাজানগরের ১২০ জন কৃষক পেল বিনামূল্যে সার ও বীজ

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ১২০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ইউনিয়নের বগাবিলী এলাকার “ভাই ভাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে মো. ইউনুচ সওদাগর এসব সার বিতরণ করেন।

এই উপলক্ষে রাণীরহাট সিএনজি অটোরিকশা স্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার।

প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, ডা. হাসান তালুকদার, এম আবু জাফর তালুকদার, সেকান্দর হোসেন চৌধুরী, এস এম সেলিম তালুকদার শানু, তৈয়বুল ইসলাম তালুকদার, তৌহিদুল ইসলাম চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

শেষে প্রতিজন কৃষককে ২৫ কেজি করে সার ও বীজের প্যাকেট বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here