রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা স্থানীয় কেবিএস কমিউনিটি সেন্টারের হলরুমে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ছৈয়দ। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
সাধারণ সম্পাদক আবু জাফর তালুকদার ও যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ আজাদের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, সদস্য নজরুল ইসলাম স্বপন, সাইফুল ইসলাম চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীল সাধারণ সম্পাদক মো. হোসেন, রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ডা. মো. হাছান, ইউসুফ মাতব্বর, উপজেলা যুবলীগের সহ সভাপতি হাছান তালুকদার, যুগ্ম সম্পাদক শুভ শীল, ইসলামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি বাবলা চৌধুরী, সাধারণ সম্পাদক আসাদুজ্জাম চৌধুরী এমরান প্রমুখ।
গত ২১ মার্চ রাজানগর ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে সভাপতি-সম্পাদক নির্বাচিত হয়। তাদের মাধ্যমে এবার ৭১ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তার অনুমোদন দেওয়া হয়েছে। পরিচিতি সভায় নবনির্বাচিত ইউনিয়ন আওয়ামী লীগের এসব নেতৃবৃন্দের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।








