রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে মুক্তিযোদ্ধা আবু সৈয়দ তালুকদারকে সভাপতি ও ইউপি সদস্য এম আবু জাফর তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া সহ সভাপতি পদে ডা. হাছান তালুকদার, ইউসুফ মাতব্বর, যুগ্ম সাধারন সম্পাদক পদে নুর মোহাম্মদ আজাদ, মীর মোহাম্মদ ইসহাকের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লোকমান হোসেন তালুকদার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ আতাউর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামশুল আলম তালুকদার।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি-সম্পাদক সহ ৬ নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে নির্দেশনা দেওয়া হয়েছে।








