নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবারে ওরশে ঈমাম বোখারী (রহঃ) পালিত

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রাহাতিয়া দরবার শরীফে আঞ্জুমান-এ এহইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ’র ব্যবস্থাপনায় ওরশে ঈমাম বোখারী (রহঃ) পালন উপলক্ষে নানা কর্মসূচী সোমবার (২৪ মে) পালিত হয়েছে।

এই উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনায় সভাপতিত্ব করেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী (মা.)।

সংগঠনের মহাসচিব মাওলানা নিজাম উদ্দিন নঈমীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মাওলানা ইউসুফ আল কাদেরী, মাওলানা আবদুল হামিদ নঈমী, দরবারের আধ্যাত্মিক সংগঠন রেজায়ে মোস্তফা প্রবাসী পরিষদের উপদেষ্টা মাওলানা ফজলুল কবির চৌধুরী প্রমুখ।

এতে অতিথি ছিলেন রেজায়ে মোস্তফা প্রবাসী পরিষদ ওমান শাখার মহাসচিব শাহাদাত হোসাইন, দুবাই শাখার সহ সভাপতি আবদুর রাজ্জাক, ওমান আল মুহছানা শাখার অর্থ সম্পাদক নূর মোহাম্মদ বাবলু প্রমুখ।

রাহাতিয়া দরবারের পক্ষ থেকে রেজায়ে মোস্তফা প্রবাসী পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

এসময় রেজায়ে মোস্তফা প্রবাসী পরিষদ ওমান শাখার পক্ষ থেকে আরএমবি ট্রাস্টের মিসকিন ফান্ডে দুই লাখ টাকার অনুদান হস্তান্তর করা হয়।

শেষে এই সংগঠনের মাধ্যমে করোনাকালে সেবামূলক নানা প্রসংসনীয় কর্মকান্ডের জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে দেশ, জাতী ও মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।