রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড মধ্যম নোয়াগাও এলাকার শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। সামাজিক সংগঠন মধ্যম নোয়াগাও একতা সংঘের উদ্যোগে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়।
সংগঠনের প্রবাসী সদস্য ও উপদেষ্টাদের সার্বিক সহযোগিতায় এদিন স্থানীয়দের মাঝে প্রতি প্যাকেটে ১২ কেজি ওজনের চাল, ডাল, আলু, পিঁয়াজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেওয়া হয়।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে মোনাজাতের মাধ্যমে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন মধ্যম নোয়াগাও গাউছুল আযম বাগদাদী জামে মসজিদের খতিম নাছির উদ্দিন আল কাদেরী। এসময় উপস্থিত ছিলেন মধ্যম নোয়াগাও একতা সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এহসান হাবিব, জগলুল হুদা, সাইফুল ইসলাম প্রমুখ।
সংগঠনের সভাপতি কফিল উদ্দিন বলেন, এলাকার অধিকাংশ মানুষ শ্রমজীবী। করোনার কারণে বর্তমানে তারা কর্মহীন হয়ে অসহায় জীবনযাপন করছেন। আমরা এরকম শতাধিক পরিবারকে চিহ্নিত মধ্যম নোয়াগাও একতা সংঘের মাধ্যমে ত্রাণ সহায়তা দিয়েছি। এই কাজে ক্লাবের সকল প্রবাসী উপদেষ্টা ও সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেছেন। জনসমাগম না করে ত্রাণ গ্রহিতাদের নিরাপদ দূরত্ব থেকে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। পর্যায়ক্রমে আরও সহযোগিতা দেওয়া হবে বলে তিনি জানান।

