নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার শিলক আ. লীগ সভাপতির ইন্তেকাল, তথ্যমন্ত্রীর শোক

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব নুরুন্নবী সওদাগর (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ…রাজেউন)৷

শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ কন্যাসন্তান রেখে যান। আজ বাদে এশা পাকিয়ার টিলা জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার।

এদিকে আলহাজ্ব নূরুন্নবী সওদাগরের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এই জ্যেষ্ঠ নেতার মৃত্যুসংবাদে তথ্যমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান তার শোকবার্তায় বলেন, নূরুন্নবী সওদাগরের মৃত্যুতে দেশ একজন সৎ, দক্ষ ও আদর্শবান রাজনীতিককে হারালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here