নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার শিশুমেলা মডেল স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া উপজেলার শিশুমেলা মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ বিদ্যালয় মাঠে বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মাদ হাসান, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লায়লা বিলকিস, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, ব্যবসায়ী ওসমান গণি, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, শিক্ষক মো. রাসেল, মো. হানিফ প্রমুখ।

আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।