Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ার সরফভাটার ৩ কিলোমিটার সড়কে ৩ হাজার গাছের চারা রোপন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের আশ্রয়ণ পল্লীর ৩ কিলোমিটার দীর্ঘ সড়কে প্রায় ৩ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে।

সরফভাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের ব্যবস্থাপনায় এই বৃক্ষরোপন করা হয়।

বনবিভাগের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় এই সড়ক বনায়ন করা হচ্ছে।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বনবিভাগের সহকারী বন সংরক্ষক শীতল পাল, রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির, বিট কর্মকর্তা মিন্টু কুমার দে, মনছুর আহমেদ, আওয়ামী লীগ নেতা এনায়েতুর রহিম, শহিদুল্লাহ চৌধুরী, খোরশেদ আলম সুজন, মো. হোসেন, মো. ইয়াছিন, মো. হারুন, মো. হোসেন, মো. ইউসুফ, আবুল কালাম, মো. আলমগীর, সাঈদুল ইসলাম, মো. শহিদুল্লাহ, মাহবুবুল আলম সিকদার, মো. জামাল উদ্দিন, ইসহাক সিদার, মো. হাছান, মো. শোয়াইব, মো. সেলিম, আরিফুল ইসলাম সারেক, মো. সাইফু, মো. রহমত, মো. শাহেদ, মোজাম্মেল রানা, মো. জাহেদ প্রমুখ।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এনায়েত উল্লাহ।