নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার সরফভাটার ৬০ সুবিধাবঞ্চিত নারী পেল মাতৃত্বকালীন ভাতা

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬০ জন সুবিধাবঞ্চিত নারীর মাঝে মাতৃত্বকালীন ভাতার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) সকালে ইউপি কার্যালয়ে চেক বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খাঁন।

ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল ইসলাম, আবুল কালাম মেম্বার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক আলী, আওয়ামী লীগ নেতা আবুল কালাম চৌধুরী, মো. হোসেন মেম্বার, অনন্ত মারমা, খোরশেদ আলম সুজন, মো. জমির হোসেন, শামসুল আলম, মো. হোসেন, মো. শহীদুল্লাহ, মাওলানা রেজাউল করিম, নুরুল আলম, ইউপি সদস্য মো. আলী সওদাগর, মো. নাজের, আবু আবছার, মো. দিদার, মহিলা ইউপি সদস্য শিরিন আকতার, রিজিয়া বেগম, যুবলীগ নেতা জামাল উদ্দিন, মো. আলমগীর, রফিকুল ইসলাম, সোহেল আনোয়ার, মো. শোয়েব, ছাত্রলীগ নেতা মো. সেলিম, আরিফুল ইসলাম সারেক, মো. জাহেদ, মো. বেদার, এজিএস রহমত উল্লাহ, মো. মাসুদ, সাহেদ আকিব, মো. আরিফ, মো. আহাদ, মো. রানা, মো. তৌহিদ প্রমুখ।

শেষে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে ৪৮০০ টাকা হারে চেক বিতরণ করা হয়। প্রতিজন নারী ৩৬ মাসে পর্যায়ক্রমে ৪০ হাজার টাকা করে পাবেন বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here