রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদার বাড়ি এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ত্রাণ সামগ্রী বিতরণকারে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল সবুর রাজু, খোরশেদ আলম সুজন, মাহবুবুল আলম সিকদার, মো. ইসমাঈল মেম্বার, মো. দিদারুল আলম খোকন, মো. ইউসুফ, মো. সাইফুদ্দিন প্রমুখ।
গত বুধবার দিবাগত রাত ১টার দিকে অগ্নিকান্ডে ওই এলাকার মো. মুছা ও মো. হারুনের বসতঘর ভষ্মিভূত হয়। এতে তাদের সম্পূর্ণ ঘর পুড়ে গিয়ে তাদের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। রান্নাঘরের চুলা থেকে এই অগ্নিকান্ডের সুত্রাপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় বড় অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায় এলাকাটি

