নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার সরফভাটায় বিনামূল্যে নতুন বই বিতরণ অনুষ্ঠান

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে বিনামূল্যে নতুন বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ জানুয়ারি) সকালে ইউনিয়নের ইমাম আজম আবু হানিফা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. নুরুল আবছার।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা ছৈয়দুর রহমান তালুকদার, মো. হোসেন মেম্বার, মাহবুবুল আলম, আবদুল সবুর, মো. নাজের মেম্বার, মো. হাবিব, আবুল বয়ান, মমতাজুল ইসলাম কুসুম, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।