রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ মনির আহমদ বিএসসি সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) বিকালে সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।
এসময় তিনি বলেন, ইউনিয়নের পশ্চিম সরফভাটা এলাকার এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় চরম জনভোগান্তি সৃষ্টি হয়েছিল। এটি দিয়ে এতদ অঞ্চলের জনসাধারণ ছাড়াও কর্ণফুলী নদী পাড়ের ত্রি-ফসলী কৃষি মাঠের শত শত কৃষক প্রতিদিন যাতায়াত করেন। তারা সড়কটি সংস্কারে দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছিলেন।
অবশেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে আরসিসি দ্বারা উন্নয়ন করা হয়েছে। এতে এলাকাবাসীর মাঝে স্বস্তী ফিরে এসেছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল ইসলাম, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শওকতুল ইসলাম, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হারুন, আবুল কালাম চৌধুরী, মাওলানা নুরুল আজিম, হাজী আনোয়ারুল ইসলাম, শহিদুল্লাহ চৌধুরী, খোরশেদ আলম সুজন, জমির হোসেন, মোহাম্মদ হোসেন, নুর মোহাম্মদ বাহাদুর, মোহাম্মদ ইসমাইল, মো. সবুর, মোহাম্মদ বয়ান, মো. ইয়াছিন, মো. আলমগীর, মাওলানা রেজাউল করিম, বিমল কান্তি বিশ্বাস, মমতাজুল ইসলাম কুসুম, ইউপি সদস্য মো. নাজের, জাহাঙ্গীর আলম মাস্টার, রেজাউল করিম মঞ্জু, মো. হাবিব, মো. জাফর মাঝি, মো. কামাল, ছৈয়দ আহমদ, নজরুল ইসলাম, মো. আলমগীর, মো. মোর্শেদ, মোঃ কবির, কৃষকলীগ নেতা মোহাম্মদ হারুন, শ্রমিক লীগ নেতা মো. রফিক, যুবলীগ নেতা জামাল উদ্দিন, মো. হাছান, আতিক সুজন, মো. মহিউদ্দিন, মো. রহিম, মো. সিরাজ, ব্যাংকার মঞ্জুরুল ইসলাম চৌধুরী, সাবেক জেলা ছাত্রলীগ নেতা তারেক বিন জাফর, মোহাম্মদ সেলিম, সোহেল আরমান, জাহেদুল ইসলাম, রাহুল চৌধুরী, মোঃ রহিম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আরফাত, সাহেদ ইভান, মাহাদ মুক্তার, মো৷ রানা, মো. সামিয়াত, মো. ইউনুচ প্রমুখ। শেষে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।








