নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার সরফভাটায় রহিমিয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মধ্যম ভূমিরখীল এলাকায় রহিমিয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) দুপুরে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন মসজিদটি নির্মাণের অন্যতম উদ্যাক্তা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ, স্থানীয় নুরুল আজিম, আওয়ামী লীগ নেতা আবদুল সবুর রাজু, মোবারক হোসেন, আহসান উল্লাহ, মাওলানা আবুল বয়ান, মাওলানা মো. নেছার উল্লাহ, মাওলানা রহমত উল্লাহ, যুবলীগ নেতা আবু তাহের প্রমুখ। নবনির্মিত মসজিদটি নির্মাণে স্থানীয়দের পাশাপাশি উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ আর্থিক অনুদান দিচ্ছেন। সম্পূর্ণ মসজিদ কমপ্লেক্সটি নির্মাণে ধর্মপ্রাণ মুসলিম জনসাধারনের সাহায্য কামনা করেছেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ।