রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন থেকে শিলক, কোদালা ও পদুয়া ইউনিয়নের যাতায়তের বিকল্প মাধ্যম রূপনগর-কালুশাহ সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থায় স্থানীয়রা চরম জনভোগান্তি পোহাচ্ছিল।
অবশেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র বিশেষ উদ্যোগে ৫৫ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে কার্পেটিং দ্বারা উন্নয়ন করা হচ্ছে।
সোমবার (৪ অক্টোবর) সড়কটির সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, আওয়ামী লীগ নেতা মো. হোসেন মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরী, মাহবুব আলম, মো. হোসেন, কেফায়েত আনোয়ার, জসিম উদ্দিন, খোরশেদ আলম সুজন, সাইদুল ইসলাম মেম্বার, মো. হোসেন, মো. ইয়াছিন, মাহবুব সিকদার, মঈন উদ্দিন মহির, দিদারুল আলম খোকন, মো. ইউসুফ, মো. শহিদুল্লাহ, মো. রফিক, মো. সেলিম, মো. হাছান, মো. বেদার, মো. জাহেদ, মা. সাইফুদ্দিন প্রমুখ।
সড়কটি সংস্কার হলে দক্ষিণ সরফভাটার ৪ ইউনিয়নের মানুষের যোগাযোগের মাধ্যম সৈয়দ আলী সড়কের উপর চাপ কমে আসবে বলে জানান সংশ্লিষ্টরা। শেষে মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।

