নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার সরফভাটায় শতাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে শতাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। সমাজসেবামূলক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে এসব স্যানিটাইজার বিতরণ করেন ডা. মোহাম্মদ ইয়াকুব।

গত কয়েকদিন ধরে তিনি এসব জীবাণুনাশক স্যানিটাইজার সরফভাটা ইউনিয়ন পরিষদ, সরফভাটা ফ্রেন্ডস গ্রুপ, সরফভাটা ক্ষেত্রবাজার ব্যবসায়ী সমিতি, সরফভাটা বিজনেস গ্রুপ, বঙ্গবন্ধু অভিযাত্রী সংসদ, সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন আস্থা অবিচল, ক্ষেত্রবাজারে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারন মানুষ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মাঝে এসব হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন।

এছাড়া সরফভাটা ছৈয়দুরখীল তা’লিমুল কোরআন নুরাণী একাডেমির শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকেও এই হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়।

ডা. ইয়াকুব বলেন, করোনা এখন মহামারী আকার ধারণ করেছে। এর থেকে বাঁচতে হলে নিজের দুই হাতকে জীবাণুমুক্ত রাখার কোন বিকল্প নেই। তাই উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে জীবাণুনাশক স্যানিটাইজার দেওয়া হয়েছে। বিতরণ কালে তিনি সকলকে ঘন ঘন হাত ধোয়া, অপ্র‍য়োজনে ঘর থেকে বের না হওয়া, সামাজিক দূরত্ব মেনে চলা সহ করোনা থেকে বাঁচতে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেন।