Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ার সরফভাটায় ৩ হাজার কম্বল পেল শীতার্ত মানুষ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সরফভাটা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এসব কম্বল দেওয়া হয়। প্রতিটি ওয়ার্ডে তিন শতাধিক করে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে তিন হাজারেরও বেশি কম্বল দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ইউনিয়নের পূর্ব সরফভাটা ৮নম্বর ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয়। পূর্ব সরফভাটা কুতুবিয়া জামে মসজিদ মাঠে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার।

যুবলীগ নেতা হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার আবদুর রউফ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ সেলিম, পৌরসভার ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, আওয়ামী লীগ নেতা আবদুল সবুর রাজু, খোরশেদ আলম সুজন, মোহাম্মদ জমির, মাহবুবুল আলম, মো. ইউসুফ, মো. হোসেন, জালাল আহম্মদ, আবুল কালাম চৌধুরী, মো. খোকন, মোহাম্মদ ইয়াছিন, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আবু আবছার, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. শহীদুল্লাহ, ছাত্রলীগ নেতা মো. সেলিম, সোহেল আরমান, আরিফুল ইসলাম সারেক, মো. মুক্তার, মো. শাহেদ, মো. সাকিব প্রমুখ।