Site icon CPLUSBD.COM

রাঙ্গুনিয়ার সরফভাটা এলাকায় ৪ দিন পর মিলল মা-ছেলের লাশ, পাহাড়ে শোকের মাতম

স্বামীর সঙ্গে স্ত্রী টুম্পা ও ছেলে বিজয়: ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মা ছেলে লাশ ৪দিন পর পাওয়া গেছে।

তারা হলেন- চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের টুম্পা মজুমদার (৩০) ও তার শিশুপুত্র বিজয় মজুমদার (৫)।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা এলাকায় থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। এঘটনায় এখন পাহাড়ে শোকের মাতম চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলীতে নৌডুবিতে নিখোঁজ হন টুম্পা ও তার শিশুপুত্র।

মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

চারদিন ধরে পানিতে থাকার কারণে বিকৃত হয়ে যায় মা- ছেলের শরীর। মরদেহ উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে  এবং পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।