নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার সরফভাটা ক্ষেত্রবাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্ষেত্রবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান বাজার প্রাঙ্গণে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে অনুষ্ঠিত হয়েছে। সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাস্টার আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পুরস্কার প্রাপ্ত মৎস্য খামারী ও উপজেলা আওয়ামী লীগ সদস্য এরশাদ মাহমুদ। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আকতার কামাল চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। শিক্ষক মো. হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. আলী চৌধুরী, সরফভাটা ইউনিয় উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি নিজাম উদ্দিন বাদশা, সমাজ সেবক এস,এম কামাল উদ্দিন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. ইউনুচ, বিশিষ্ট ব্যাংকার মো. মোবারক আলী, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, মনির আহম্মদ বি.এস,সি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. হারুন, আওয়ামী লীগ নেতা আবদুস সবুর, শেখ মুজিবুর রহমান চৌধুরী, আহসান হাবিব, আবু তাহের, খোরশেদ হায়দার খোকন, খোরশেদ আলম সুজন, মোহাম্মদ আলী প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন নবনির্বাচিত সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, অর্থ সম্পাদক শাহেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান, প্রচার সম্পাদক আমান উল্লাহ, সদস্য মো. নিজাম উদ্দিন, মো. মামুন, মো. এরশাদ, মো. সাইফুদ্দিন। ক্ষেত্রবাজারে জনবান্ধব ও সুষ্ঠু ব্যবসায়ীক পরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আহবান জানান অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।