নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার সাবেক চেয়ারম্যান লেদু’র মৃত্যু, বিভিন্ন মহলের শোক

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বয়োজৈষ্ঠ নেতা ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম চৌধুরী লেদু মৃত্যুবরণ করেছেন (ইন্নানিল্লাহে—-রাজিউন)।

মঙ্গলবার (২জুন) দুপুর দুইটায় রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৮) বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রবীন এই আওয়ামী লীগ নেতার মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ একজন নিবেদিত ব্যক্তিকে হারিয়েছে। দলের দুঃসময়ে তার সাহসী পদক্ষেপ আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

এছাড়া পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন আমিরুল ইসলাম চৌধুরী লেদু আওয়ামী লীগের একনিষ্ট কর্মী ছিলেন। এছাড়া শোক প্রকাশ করেছেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার প্রমূখ।