নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দিনব্যাপী স্কুল মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম কোম্পানি। প্রধান অতিথি ছিলেন কাজী টিম্বার গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কাজী এম, ও, ফারুক আরমান। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন।

সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুর রহমান তালুকদার, জসিম উদ্দিন তালুকদার, আমির হোসেন আমু, ভবতোষ বড়ুয়া, কাজী মঈন উদ্দীন, মো. ইউনুচ মিয়া লেদ, ফজলুল ইসলাম সেলিম, জিয়াউর রহমান, টিবলু বড়ুয়া, সিরাজুল ইসলাম, মো. আলমগীর হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য কবির আহমদ, ফজলুল করিম, অমিতোষ বড়ুয়া, মোহাম্মদ নাছের প্রমুখ।