রাঙ্গুনিয়া উপজেলার সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুর রহমান তালুকদার। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দীন।
শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার অলি আহমদ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রাণীরহাট শাখার ব্যবস্থাপক এটিএম মো. শাহেদ, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি অধ্যাপক দানু মিয়া তালুকদার, অধ্যক্ষ আলী আহমদ, মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যাংকার এস,এম, ইদ্রিচ, যুবলীগ নেতা নুর মোহাম্মদ আজাদ, ডাঃ ফজলুল কাদের তালুকদার, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য কবির আহমদ, ফজলুল করিম, জাহাঙ্গীর আলম কোম্পানি, অমিয়তোষ বড়ুয়া, মো. নাছের, নুর হোসেন তালুকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।








