নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার ১৫২ মন্দিরে ৮ লাখ টাকা অনুদান দিলেন তথ্যমন্ত্রী

 রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ  রাঙ্গুনিয়ায় দূর্গাপূজা উপলক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ’র ব্যক্তিগত পক্ষ থেকে ১৫২ মন্দিরে ৮ লাখ টাকা নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে থানা সদরে তথ্যমন্ত্রীর পক্ষে এসব নগদ অর্থ বিতরণ করেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার।

এই সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, উপজেলা পূজা পরিষদ নেতা নির্মল কান্তি দাশ, অসীম কুমার শীল,এডভোকেট পংকজ চৌধুরী, বিভূতি ভূষন সেন, শেখর বিশ্বাস, শৈবাল চক্রবত্তী, সুপায়ন সুশীল, কাতার যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।