নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ার ১৫৮টি মণ্ডপে অনুষ্ঠিত হলো দুর্গাপূজা

রাঙ্গুনিয়ার বেতাগীতে পূজা মন্ডপ পরিদর্শন কালে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান নূর কুতুবুল আলম।

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার ১৫৮টি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো শারদীয় দুর্গাপূজা।

প্রতিটি মন্ডপে মণ্ডপে ছিল পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে প্রশাসনের কড়া নজরদারী।

কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত পূজায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পক্ষ থেকে বস্ত্র বিতরণসহ দেয়া হয়েছে নানা সহায়তা।

এছাড়া তার পক্ষে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপে মণ্ডপে আওয়ামী লীগ নেতৃবৃন্দ পরিদর্শন করে সনাতনী সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার বেতাগী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নূর কুতুবুল আলম এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নুরুল আবচার তালুকদার, সৈয়দ আবুল মুনসুর, জানে আলম, রুপায়ন বড়ুয়া, জাকিরুল আজম চৌধুরী মুরাদ, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ইসরাইল, বেতাগী আওয়ামীলীগ নেতা ডাঃ রাজু দে, মো. আশরাফ, মোহাম্মদ ছৈয়দ, মো. মহিউদ্দিন, মো. হাসান, সমীর মহাজন, মো. বেলাল, দীপক ধর, সৈয়দ রফিক আহমদ, কালা মিয়া, মো. হাসেম, মো. হাকিম, মো. কামাল, আজিজুল হক, আবদুল শুক্কুর, মো. মোহসিন, দয়াল বড়ুয়া, অসিত নন্দী, মো. মোতালেব, আবু জাফর, উপজেলা সেচ্ছাসেবক নেতা মো. শাহেদ, মো. বাবর, প্রকৌশলী মো. সুমন, প্রকৌশলী মো. রাশেদ, উপজেলা যুবলীগ নেতা মো. শওকত, মো. মোস্তাক, রিপন, রাজিব আবদুল্লাহ বেতাগী ইউনিয়ন যুবলীগ নেতা মো. হাসান, মো. সজীব, মো. খোকন, মো. রাশেদ, মো. ইমাম, উপজেলা ছাত্রলীগ নেতা নওশাদ মুন্না, তানজিল আহমেদ জয়, আফতাব চৌং শুভ, খোরশেদ আলম, ছাত্রলীগ নেতা মো. তৌহিদ, সিরাজুল ইসলাম সুজন, শিমুল দাশ, মো. মুরাদ, মো. জাহেদ, মো. নঈম, রবিন, মো. ইমন, মো. আসিফ, মো. ফয়সাল, মো. মিরাজ, নয়ন, মো. মুনছুর, মো. গিয়াস, মো. সাব্বির, মো. মিজান, মো. সাজিদ, মো. ওবায়দুল, মো. মাঈন প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ পূজার্থী ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে দশমীর দিন বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে শারদীয় দুর্গাৎসব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here